মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

মতবিনিময় সভায় শায়েস্তাগঞ্জ থানার নবাগত ওসি ॥ অপরাধ দমনে পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করবে

  • আপডেট টাইম শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
  • ৫২২ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ থানায় নবাগত ওসি যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতবিার রাতে শায়েস্তাগঞ্জ থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় নবাগত ওসি মোঃ নাজিম উদ্দিন বলেন, পুলিশ অপরাধী ধরবে। সাংবাদিকরা এ সংবাদ প্রচার কবরে। তাই অপরাধ দমনে পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করতে হবে। তাহলে সমাজে লোকজন শান্তিতে বসবাস করতে পারবে।
সভায় বক্তব্যে সাংবাদিকরা শায়েস্তাগঞ্জের নানা অপরাধ চিত্র তুলে ধরে দমন করতে নবাগত ওসি’র প্রতি আহবান জানান। উত্তরে ওসিও অপরাধ দমনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসআই সুদীন চন্দ্র দাশ ও এসআই আতিকুল আলম খন্দকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক এমএ হাকিম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আব্দুর রকিব, সাবেক সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী সেলিম, থানা প্রেসক্লাব সভাপতি শাহ মোঃ হুমায়ূন কবীর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, দৈনিক খোয়াই স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, সাংবাদিক একে কাউছার, এম সজলু, জাহেদ আলী মামুন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মঈনুল হাসান রতন, মাসুক রানা, মিজানুর রহমান সুমন, নূর উদ্দিন সুমন, মাসুক ভান্ডারী, এইচটি টিটু, জমির আলী, রতন চৌধুরী, সহিবুর রহমান, রওশন আহমেদ, সাইফুল ইসলাম তালুকদার, কাজী মিজান, গাজীউর রহমান ইমরান, শামীম চৌধুরী, হামিদুল হক বুলবুল, অপু দাশ, মোতাব্বির হোসেন কাজল, আব্দুল কাদির প্রমুখ।
পরে থানার পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। এ সময় থানার এসআই, এএসআইসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com