বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এইচএসসি পরীক্ষার ফল ১৮ আগস্ট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৫৫২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৮ আগস্ট প্রকাশ করা হবে। গতকাল সোমবার শিক্ষামন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ৩ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ২২ জুন শেষ হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। যা গত বছরের তুলনায় ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি। মোট অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছেন ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ও ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৬১ হাজার ৭০২ জন। অনিয়মিত ২ লাখ ৪৬ হাজার ৩১৪ জন। অনিয়মিতদের মধ্যে এক বিষয়ে ১ লাখ ৪৭ হাজার ১০০ জন, দুই বিষয়ে ৫১ হাজার ৭৭২ জন ও সব বিষয়ে ৪৭ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদরাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ ২ হাজার ১৩২ জন ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এবার ৮ হাজার ৫৩৩টি প্রতিষ্ঠানে ২ হাজার ৪৫২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিদেশে সাতটি কেন্দ্রে অংশ নিয়েছে ২৬২ জন পরীক্ষার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com