মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জঙ্গি ও সস্ত্রাস দমনে একযোগে কাজ করতে হবে-ইউপি চেয়ারম্যান খালেদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জঙ্গিবাদ দমন ও সস্ত্র¿াসেিদর বিরুদ্ধে মানববন্ধন করেছে নবীগঞ্জ সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ১১টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের দু’পাশে সারিবব্ধভাবে দাড়িয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ।
প্রধান শিক্ষক শুকলা দেবনাথের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী প্রতিনিধি আবুল কালাম মিঠু, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস শহীদ, বাদশা মিয়া, হাফেজ সুফি মিয়া, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, সৈয়দা মাহজাবিন আক্তার মিনু প্রমূখ।
সভায় ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ বলেন, জঙ্গি ও সন্ত্রাস দেশের অশুভ শক্তি। তাদের দমনে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com