বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের গাঁজা ব্যবসায়ী কামালকে ৩ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে গাঁজা ব্যবসায়ী কামাল হোসেন (৪০) কে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডিত কামাল হোসেন টেকারঘাট গ্রামের শাহাবউদ্দিনের পুত্র। রবিবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড ৫৫ ব্যাটালিয়ানের ল্যাঃ নায়েক দবির মিয়ার নেতৃত্বে একদল বিজিবি সদস্য চালিয়ে কামাল হোসেনের নিজ বসতবাড়ি থেকে ৫০ পুড়িয়া গাঁজাসহ হাতেনাতে আটক করে। পরে তাকে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম গাঁজা ব্যবসায়ী কামাল হোসেনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। উল্লেখ্য যে, কামাল হোসেন দীর্ঘদিন যাবত ধরে গাঁজা বিক্রি করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com