বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অলিপুরে যুবককে প্রহার করে সর্বস্ব লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে নুর আলম (৩০) নামের এক যুবককে প্রহার করে সর্বস্ব লুট করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে শহরতলীর ২নং পুল এলাকার মৃত মশ্বব আলীর পুত্র। আহত সুত্রে জানা যায়, নুর আলম শহরের কামড়াপুর গ্রামের আফতাব আহমেদের পুত্র সেলিম আহমেদ (৪০) এর নিকট টাকা পাওনা ছিল। সে গত শুক্রবার বিকেলে টাকা ফেরত দিবে বলে নুর আলমকে অলিপুর নিয়ে যায়। সেখানে নিয়ে সেলিমসহ কয়েকজন মিলে তাকে মারপিট করে সর্বস্ব নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com