শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে মহাসড়কের পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম সোমবার, ১ আগস্ট, ২০১৬
  • ৫২৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়ক মাধবপুর উপজেলা সদরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার দুপুর ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী হামিদুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদকারী দল রাস্তার দু’পাশে অবৈধভাবে গড়ে উঠা হবিগঞ্জ মালিক সমিতির কাউন্টার, বি-বাড়ীয়া বাস মালিক সমিতির কাউন্টার, ঢাকা-সিলেট মিতালী পরিবহনের কাউন্টার, ম্যাক্সি, অটোরিক্সা (সিএনজি) মালিক সমিতির কাউন্টার, বেবী টেক্সী সমবায় সমিতি লিঃ’র কার্যালয়সহ শতাধিক অবৈধ স্থাপনা অপসারন করেন। তবে দু’একটি প্রতিষ্টানে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গানো থাকায় তা উচ্ছেদ না করে দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেন। উচ্ছেদ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, থানা পুলিশ ও সড়ক ও জনপথের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com