সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সাবেক ডিসি মাহমুদ হাসান স্বপরিবারে এখন হবিগঞ্জে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলার শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালনকারী সুপরিচিত ব্যক্তিত্ব সাবেক ডিসি মাহমুদ হাসান স্বপরিবারে এখন হবিগঞ্জে। তার সাথে রয়েছেন, স্ত্রী শাহিনা হাসান ও প্ত্রু মাশায়েখ হাসান সমুদ্র। গতকাল সোমবার বিকেল পৌনে ৫ টার দিকে তিনি হবিগঞ্জ সার্কিট হাউজে পৌছেন। এসময় তার সাথে ছিলেন, যুক্তরাজ্য সরকারের সাবেক প্রিন্সিপাল পলিসি অফিসার ড. মোঃ শাহ্ নেওয়াজ। সার্কিট হাউজে পৌছুলে মাহমুদ হাসান ও তার পরিবারের সদস্যদেরকে স্বাগত জানান, এডিসি (সার্বিক) মোঃ আব্দুর রউফ ও দৈনিক জনকন্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন। পরে তিনি বানিয়াচঙ্গের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন এর হবিগঞ্জ শহরস্থ বাসভবনে এক আতিথিয়েতায় অংশ নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডিসি (সার্বিক) মোঃ আব্দুর রউফ, ড. মোঃ শাহনেওয়াজ এবং হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনতার এক্সপ্রেসের সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। তিনি ড. মোঃ শাহ্নেওয়াজ এর বানিয়াচঙ্গের বাড়িতে রাত্রি যাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com