বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ভিক্ষুকের মেয়েকে বার বার ধর্ষণের অভিযোগ ধর্ষণকারী যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ৬৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দিনের পর দিন ধর্ষনের শিকার হচ্ছে অসহায়-গরিব অনাথ ও হতদরিদ্র পরিবারের মেয়েরা। দেশে প্রচলিত ধর্ষন আইন থাকা সত্ত্বেও কোনো ভাবেই ধর্ষণ প্রতিরোধ করা যাচ্ছে না। আবার আইনের হাতে গ্রেফতার হলেও কিছু অসাধু ব্যক্তির সহযোগীতায় এসব ধর্ষণকারীরা প্রতিনিয়ত পার পেয়ে যাচ্ছে। এমনীভাবে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এক ভিক্ষুকের মেয়েকে অনেক দিন ধরে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, রুস্তমপুর গ্রামে বাড়াটিয়া হিসেবে ভিক্ষুক উসুন উল্লার পরিবারসহ অনেকদিন যাবত বসবাস করে আসছে। তার স্থায়ী ঠিকানা বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামে।
রুস্তমপুর গ্রামের মৃত সানু মিয়ার ছেলে রুস্তমপুর টোল প্লাজার মুদি দোকানের ব্যবসায়ী মোঃ জাবেল মিয়া (২৩) ভিক্ষুক উসুন উল্লা অনুপস্থিতে তাঁর মেয়ে পারুল বেগম (১৮) এর অনিচ্ছাসত্ত্বে তাঁর সাথে একাধিকবার দেখা করে এবং এক সময় প্রতিনিয়ত জোর পূর্বক ধর্ষণ করে আসছে। পারুল বেগম বার বার পুলিশের কাছে অভিযোগ করার চেষ্টা করলে তাকে এবং তাঁর পরিবারকে ধর্ষণকারী নানা রকম হুমকি দেয়। অন্য দিনের মতই মঙ্গলবার সকালে উসুন উল্লা এবং তাঁর স্ত্রী ভিক্ষার জন্য বাসা থেকে বের হয়ে যান। এই সুযোগে দুপুর ২টার দিকে গোপনে মোঃ জাবেল মিয়া উসুন উল্লা’র বাসায় প্রবেশ করে বাসার দরজা বন্ধ করে দেয় ।
বাসাতে থাকা পালুল’কে একা পেয়ে ঘন্টাব্যাপী জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। অবশেষে ধর্ষিতা অতিষ্ঠ হয়ে মঙ্গলবার নিজে বাদী হয়ে ধর্ষনকারী জাবেল মিয়াকে আসামী করে থানায় মামলা নং-(২৯) দায়ের করে। এর প্রেক্ষিতে গতকাল বৃস্পতিবার সকালে গোপলার বাজার ফাঁড়ি অফিসার ইনচার্জ আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ জাবেল মিয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ অফিসার আব্দুর রহমান জানান, সুষ্ঠ তদন্তের স্বার্থে পারুল বেগমকে মেডিকেল পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। আর জাবেল মিয়া আগেও ইয়াবা, গাজাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com