বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তগঞ্জে বিদ্যুতের জাতীয় গ্রিড লাইন থেকে শিশু উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৬৭৩ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জের মড়রা নামকস্থানের ১২৫ ফুট উঁচু বিদ্যুৎ টাওয়ারের ১৩২ কেভি বোল্ট জাতীয় গ্রিডের লাইন থেকে পাগল শিশু মোঃ মারুফ মিয়া (১২) কে উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর চেষ্টা চালিয়ে গ্রামবাসীর সহযোগীতায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা এ শিশুটিকে উদ্ধার করেন। সে শায়েস্তাগঞ্জ উত্তর নিলাপট গ্রামের আবুল ফজলের ছেলে।
এ সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন বলেন, সবার অঅগোচরে সকালে বিদ্যুতের ১২৫ ফুট টাওয়ারের উপরে উঠে বসে গান গাওয়া শুরু করে। লোকজন তাকে দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খানকে খবর দেন। তিনি আমাদেরকে বিষয়টি অবগত করেন। আমরা এসে হুইশাল বাজিয়ে কৌশলে এ শিশুটিকে উদ্ধার করেছি। তার অভিভাবক জানায়, মারুফ কিছুটা ভারসাম্যহীন। সে সুস্থ রয়েছে। এদিকে এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে আসেন শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের গ্রীড উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকেীশলী মোঃ সোহেল মিয়াসহ বিদ্যুত বিভাগের নানাস্তরের কর্মকর্তা। শিশু মারুফ টাওয়ারের উপরে বসে আছে শুনে সকাল থেকেই ঘটনাস্থলে শত শত লোকজনের সমাগম হয়। সে টাওয়ারের উপর থেকে লাফ দিয়ে পড়ে যেতে পারে এমন ধারণায় সবার মধ্যে আতঙ্ক দেখা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com