বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এডভোকেট মোঃ আব্দুস শহীদ এর ঘোষনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৭০১ বা পড়া হয়েছে

আমি মোঃ আব্দুস শহীদ এডভোকেট, (জজকোর্ট, হবিগঞ্জ) পিতা ঃ মৃত ঃ আব্দুল মন্নাফ, সাং-কোর্ট ষ্টেশন রোড, হবিগঞ্জ। আমি শারিরীক ভাবে অসুস্থতা জনিত কারনে সিলেট শহরস্থ মাউন্ট এডোরা হসপিটাল এ চিকিৎসাধীন অবস্থায় এতদ্বারা ঘোষনা করিতেছি যে, বিগত ১০ বছরের মধ্যে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন পদে কি রাজনৈতিক কর্মকান্ডের সহিত কোনভাবেই জড়িত ছিলাম না এবং বর্তমানেও নাই কিংবা ভবিষ্যতেও জড়িত হওয়ার কোন সম্ভাবনা নাই। আমি দীর্ঘদিন যাবত ডায়বেটিক, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বহু জটিল রোগে আক্রান্ত হইয়া পড়িয়াছি এবং আইন পেশায় নিয়োজিত থাকিয়া দিনাতিপাত করিতেছি। দীর্ঘদিনের অসুস্থতায় আমার পিঠে “কারবাঙ্কল” (ডায়াবেটিক জনিত খারাপ ইনফেকশন) সৃষ্টি হইয়াছে। যাহার জন্য আমাকে উক্ত হসপিটাল এ ভর্তি হইয়া জটিল অপারেশন করাইতে হইয়াছে। কিন্তু শারিরিক অসুস্থতা সহ বিভিন্ন কারণে আমি দীর্ঘ বছর ধরে রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত না থাকলেও ভুল তথ্যের ভিত্তিতে আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হইয়াছে। যেগুলো আদৌ সত্য নহে। এমতাবস্থায় আমি ব্যক্তিগত, পারিবারিক ও সর্বোপরি শারীরিক অসুস্থতাজনিত কারনে রাজনীতি করা হইতে বিরত থাকিয়া অতীতের মত সুনামের সাথে আইনপেশায় নিয়োজিত থাকিয়া মানুষের সেবা করিব। ইনশাআল্লাহ। সেই জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করিতেছি। ২৭/০৭/২০১৬ইং।
মোঃ আব্দুস শহীদ
এডভোকেট, জজ কোর্ট, হবিগঞ্জ।
বাসা : হোল্ডিং নং ৬৪৪৩
কোর্ট ষ্টেশন রোড, হবিগঞ্জ।
মোবাইল ঃ ০১৭১৭০২১২২২

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com