শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে দূর্বৃত্তদের আঘাতে যুবক আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬
  • ৪৬১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দূর্বৃত্তদের অস্ত্রের আঘাতে এক যুবক গুরতর আহত হয়েছে। আশংকা জনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে বি বাড়িয়া সদর হাসপাতলে প্রেরণ করা হয়েছে।
আহতের পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার ফরহাদপুর (তেলিয়াপাড়া) গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোঃ আক্তার মিয়া (৩০) প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হলে পূর্ব থেকে উৎ পেতে থাকা পার্শ্ব বর্তি বাড়ির সুলতু মিয়ার ছেলে ফুরুক মিয়া (৪০) সহ কয়েকজন তাকে দারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আশংকা জনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বি বাড়িয়া সদর হাসপাতলে প্রেরণ করা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তোফাজ্জল হোসেন জানান, আক্তার মিয়ার অবস্থা আশংকা জনক। তাকে উন্নত চিকিৎসার জন্য বি-বাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com