শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে ফলদ বৃক্ষ মেলা শুরু

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০১৬
  • ৪৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে কৃষি সম্প্রসারণের আয়োজনে ফলদ বৃক্ষ মেলা-২০১৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনারে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এ ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন। এর পূর্বে পৌর শহরে র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিলের সভাপতিত্বে ও কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকারে পরিচালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস কাজী সাফিয়া আক্তার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক ও রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও কামারী আব্দুর রউফ, উপসহকারী কৃষি কর্মকর্তা হেলাল মিয়া, ক্রেল প্রকল্পের সাইট অফিসার মোস্তাফা হায়দার, লাইভলিহুড ফ্যাসিলেটটর মোঃ শরীফুজ্জামান, উপজেলা কৃষকলীগ সভাপিত শাহাজাহান চৌধুরী। এবারে ফলদ বৃক্ষ মেলার শ্লোগান অর্থ পুষ্টি স্বাস্থ্য চান দেশী ফল বেশী খান। মেলায় ১০টি বিভিন্ন জাতের ফলদ, ঔষধি, পরিবেশ সম্মত কৃষি উপকরণ, ক্রেলের কেচো সার, হাওড়ে সবজি চাষের প্রদর্শনী রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com