বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে গভীর রাতে প্রেমিক জুটি আটক

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে রবিবার ভোররাতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে প্রেমিক জুটিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার সকালে আটককৃতদের কোটে প্রেরন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পার্শ্ববর্তী ইসলামপুর পলিটেকনিক কলেজের ছাত্র জয়পুর জেলার সদরের খড়কী (গুনাপাড়া) গ্রামের সুলতান মাহমুদের ছেলে শাহরিয়ার ইসলাম সৈকত (২১) পৌর শহরের সবুজবাগ এলাকায় একটি মেসে থেকে পড়ালেখা করতেন। শনিবার দিবাগত রাতে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার দারিয়াপুর (টাঙ্গালীর গাও) গ্রামের নেপাল শিকদারের মেয়ে দিপালী শিকদার (২০) কে নিয়ে ওই মেসে উঠে। গভীর রাতে মেয়ে মানুষের উপস্থিতি টের পেয়ে প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত প্রায় ২টার দিকে থানা এস.আই মমিনুল ইসলাম তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে রবিবার সকালে তাদের কোর্টে প্রেরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com