বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আউশকান্দি-মীরপুর সড়কের বেহালদশা ॥ দেখার যেন কেউ নেই

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ৬৭৭ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মহাসড়কের সংযোগ সড়ক হীরাগঞ্জ বাজারের নিকটবর্তী আউশকান্দি-মীরপুর সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের মধ্যভাগ ভেঙ্গে ডুবায় রূপ নিয়েছে। ওই সড়কে চলাচলকারী যাত্রীসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যদিন। কিন্তু এই দুর্ভোগ লাঘবে কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট বিভাগের। স্থানীয় সাংসদসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও উদাসীন।
ভূক্তভোগীরা জানান, উপজেলার আউশকান্দি ইউনিয়নের ওই সড়কটি মহাসড়কের সাথে সংযোগের একমাত্র মাধ্যম। ওই সড়ক দিয়ে ১৫/২০টি গ্রামের লোকজনকে প্রতিদিন চলাচল করতে হয়। এলাকাবাসীসহ স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা রিক্সায় কিংবা সিএনজিযোগে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এছাড়াও আউশকান্দির হীরাগঞ্জ বাজার থেকে কিবরিয়া সড়ক দিয়ে দেওতৈল, দরবেশপুর, দাউদপুর, বোয়ালজুর, কারখানা ও বহরমপুর গ্রামবাসীর যোগাযোগের একমাত্র সড়কটি ভেঙ্গে বড় বড় গর্তে পরিণত হয়েছে। কবে সংস্কার হবে জানতে চায় ভূক্তভোগী এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com