বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরে সংবাদকর্মীর কার চুরি

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে সংবাদকর্মী পিনাক এর কার চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে শহরের বেবীস্ট্যান্ড এলাকায় আলিফ কমিউনিটি সেন্টারের সামন থেকে কারটি চুরি হয়।
জানা গেছে, গত বুধবার রাতে আলিফ কমিনিউটি সেন্টারের সামনে কারটি (ঢাকা-মেট্রো-ক-০৩-৩৬৪৭) তালাবদ্ধ করে বাসায় যান সাংবাদিক পিনাক। পরদিন সকালে এসে গাড়িটি যথাস্থানে না পেয়ে পুলিশ কন্ট্রোল রুমকে বিষয়টি অবগত করেন। দুইদিন অতিবাহিত হলেও কারটির হদিস মিলছেনা। এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্তের দায়িত্বপ্রাপ্ত এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী জানান, গাড়ি উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com