বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে নকল আকিজ বিড়ি বিক্রিকালে নবীগঞ্জের যুবক আটক ॥ পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ৬২৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নকল আকিজ বিড়ি ও নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পুটিজুরী বাজার থেকে তাকে আটক করা হয়। সে নবীগঞ্জ উপজেলার বাউসা ঈমাম বাঐ গ্রামের মৃত রেশম উল্লার পূত্র আকতার মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল দুপুরের দিকে আকতার মিয়া পুটিজুরি বাজারে ভ্যান গাড়ি দিয়ে আকিজ টোব্যাকোর উৎপাদিত লেবেল লাগানো আকিজ বিড়ি বিক্রি করছিলেন। এ সময় আকিজ টোব্যাকোর প্রতিনিধি এসআর সালা উদ্দিন পুটিজুরী বাজারের জন সাধারনের সহযোগীতায় তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরে তাকে বাহুবল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এলাকাবাসী জানান, আকতার দীর্ঘদিন যাবৎ নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন বাজারে নকল আকিজ বিড়ি, নিষিদ্ধ পলিথিন ও বিভিন্ন নকল পণ্য ভ্যান গাড়ি দিয়ে বিক্রি করে আসছে।
জনতার হাতে আটক হওয়ার পর আকতার জানায়, নবীগঞ্জের ইনাতগঞ্জ এলাকার ছইদুল মিয়া নামে এক লোক তাকে দিয়ে এ অবৈধ কাজ পরিচালনা করছে। এ ব্যাপারে আকিজ টোব্যাকোর পক্ষ থেকে মামালার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com