বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার অপহরণকারী নারীকে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ৬৩৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ জড়িত অপহরণকারী নারীকে আটক করেছে মিরপুর বাজারের পাহারাদার। পরে অপহরণকারী নারীকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বুধবার ভোররাতে আটক করা হয়। অপহৃত স্কুলছাত্রী হচ্ছে ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রামের হরিধন চক্রবর্তী মেয়ে। সে শাহজালাল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। আটক অপহরণকারী হচ্ছে, উপজেলার হিমারগাঁও গ্রামের সিদ্দিক আলীর মেয়ে ফাতেমা বেগম (২৫)।
স্থানীয় লোকজন জানান, সদ্য বিবাহিতা ফাতেমা আক্তার মঙ্গলবার সকালে স্কুলছাত্রী শান্তা চক্রবর্তীর বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর কথা বলে তাকে নিয়ে আসে। বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোজাখুঁজি শুরু করেন। রাত পর্যন্ত তার কোন সন্ধান না পেয়ে বাহুবল মডেল থানায় পিতা হরিধন চক্রবর্তী বাদী হয়ে ফাতেমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এদিকে, গতকাল বুধবার ভোররাতে শান্তাকে নিয়ে পালিয়ে যেতে চাইলে স্থানীয় মিরপুর বাজারের পাহারাদার তোতা মিয়ার নজরে পড়ে। এ সময় তিনি তাদের আটক করে মিরপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে হাজির করেন। পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুপু করের হাতে ফাতেমাকে সোপর্দ করেন। উদ্ধারকৃত অপহৃতা শান্তা জানায়, ফাতেমা বেগম প্রাইভেট পড়ার কথা বলে আমাকে বাড়ি থেকে নিয়ে আসে। মিরপুর বাজারে তার ভগ্নিপতির বাসায় ভাল শিক্ষক থাকেন জানিয়ে ফাতেমা তাকে সেখানে নিয়ে যায়।
অপহরণকারী ফাতেমা বেগম বলেন, শান্তার পরিবার খুব গরীব, তাই তাকে গার্মেন্টেসে চাকুরী দেয়ার জন্য নিয়ে যাচ্ছি। গত রাতে মিরপুর বাজারে আমার ভগ্নিপতি প্রবাসী লিটনের বাসায় অবস্থান করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com