শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে নিখোঁজের দেড় মাস পর বাড়ি ফিরল স্কুলছাত্র ইমন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ৪৮৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ নিখোঁজ হওয়ার দেড়মাস পর বাড়ি ফিরেছে স্কুলছাত্র নাহিদুল ইসলাম ইমন (১৩)। সে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের দুবাই প্রবাসি সুলাইমান মিয়ার ছেলে।
ইমানের পারিবারিক সূত্রে জানা গেছে, সে বি.বাড়িয়া পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। বি.বাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা গ্রামের নানা মৃত তাজুল ইসলামের বাসায় থেকেই লেখাপড়া করত সে। গত ২৮ মে বিদ্যালয় থেকে নিখোঁজ হয় ইমন। এর পর থেকে তার সন্ধান না পেয়ে তার মামা মুখলেছুর রহমান বি.বাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়রী করেন। গত ১৩ জুলাই রাতে ইমন ফোনে তার মার সাথে যোগাযোগ করে। পরদিন ১৪ জুলাই ইমনের পিতা সুলাইমান মিয়া তাকে ঢাকার মানিক নগর এলাকার রোবেল মিয়ার মোদি দোকান থেকে নিয়ে আসেন। উদ্ধারের পর ইমন জানায় স্কুলের পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে সে স্কুল থেকে পালিয়ে নিজে নিজেই বাসে করে ঢাকা গিয়ে ওই দোকানে চাকুরী নেয়। গতকাল দুপুরে ইমনদের বাসায় গিয়ে দেখা যায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের আইন কর্মকর্তা এসআই জাহাঙ্গির, ইমন ও তার পিতা সুলাইমান মিয়ার জবানবন্দি রেকর্ড করছেন। এ সময় আইন কর্মকর্তা এসআই জাহাঙ্গির জানান দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com