মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মর্তুজ আলী ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত

  • আপডেট টাইম বুধবার, ২০ জুলাই, ২০১৬
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মর্তুজ আলী (৫০) ঢাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ফকিরাপুল মোড়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাও গ্রামে। তিনি ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি ও গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজের জন্য তিনি ঢাকা গিয়েছিলেন। গতকাল সকালে ফকিরাপুল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১টার দিকে তাঁর মৃত্যু ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com