বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তুরস্কে ৪২ হেলিকপ্টার নিখোঁজ ফের অভ্যুত্থানের আশঙ্কা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৫৭৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের দু’দিনের মাথায় ৪২টি সামরিক হেলিকপ্টর নিখোঁজের খবর পাওয়া গেছে। ফলে দেশটিতে আবারও অভ্যুত্থান হতে পারেÑ এমন অশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে বলা হয়, শুক্রবারের ব্যর্থ অভ্যুত্থানের ঘটনার পর থেকে সেনা বাহিনীর ৪২টি হেলিকপ্টার নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, বিদ্রোহী সেনাদের এক অংশই ওই হেলিকপ্টার নিয়ে পালিয়েছে। সিএনএন এর তুরস্ক প্রতিনিধি সর্দার তানছার জানান, বিদ্রোহীরা আবার হামলার পরিবল্পনা করে থাকতে পারে। তারা এরদোয়ানকে ক্ষমতা থেকে সরাতে চায়। খুব শিগগিরই তারা আবার চেষ্টা করবেই। আর এই কারণেই তারা ৪২টি হেলিকপ্টার সরিয়েছে। তিনি বলেন, এটা নিশ্চিত না কখন তারা আবার দ্বিতীয় অভ্যুত্থানের চেষ্টা করবে। তবে তারা এটা করবেই। তুরস্কের জাতীয় সংসদেও হামলার আশঙ্কা করা হচ্ছে। সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এই হামলার আশঙ্কার পর পুরো সংসদ এলাকা জুরে নিরাপত্তা জোরাদার করছে স্থানীয় পুলিশ প্রশাসন। একই সাথে সংসদ ভবন থেকে লোকদের নিরাপদে সরে যেতেও বলা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র সরকারও তুরস্কে দ্বিতীয় দফায় সেনা অভ্যুত্থানের আশঙ্কা করেছে। আর এ কারণেই সেখানে থাকা তাদের সকল নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আন্তর্জাতিক সেনা বিশ্লেষকরা মনে করছেন, দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা, ইউরোপের দেশগুলোর সাথে সম্পর্ক, আইএস ইস্যুতে এরদোয়ানের অবস্থান ইত্যাদি কারণে সেখানে সেনাবাহিনী আবার অভ্যুত্থানের চেষ্টা করতে পারে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে একটি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে অভ্যুত্থানের ঘোষণা দেয় তুরস্ক সেনাবাহিনীর একাংশ। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছিল, এখন থেকে পিস কাউন্সিল দেশ পরিচালনা করবে। দেশে কারফিউ এবং মার্শাল ল জারি করা হয়েছে। এরপর ট্যাঙ্ক নিয়ে রাজধানী আঙ্কারা এবং ইস্তাম্বুলসহ বড় বড় শহরগুলোর রাস্তায় নামে সেনাবাহিনীর সদস্যরা। তবে সেনাবাহিনী ও গণ প্রতিরোধের মুখে ভেস্তে যায় অভ্যুত্থান চেষ্টা। ওই ঘটনায় দেশটিতে আড়াই শ’র অধিক মানুষ মারা গেছে। পুলিশ আটক করেছে ৬০০০ হাজারের বেশি সেনা সদস্য ও বিরোধী দলের লোকজনদের।
সূত্র : সিএনএন, দৈনিক পাকিস্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com