বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মহাসড়কের নতুন ব্রীজ দিয়ে রহস্য জনক কারনে অবাধে চলছে সিএনজি ও ট্রাক্টর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নতুনব্রীজ এলাকা দিয়ে অবাধে চলছে সিএনজি ও ট্রাক্টর। আর এসব যানবাহন চলাচলের কারণে বেড়েই চলেছে দূর্ঘটনা। অভিযোগ উঠেছে শয়েস্তাগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে মহাসড়কে চালানো হচ্ছে এসব যানবাহন। জানা যায়, বেশ কিছুদিন আগে মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে ট্রাক্টর ও সিএনজি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেন প্রশাসন। নিষেধাজ্ঞার কিছুদিন যেতে না যেতেই মহাসড়ক দিয়ে বেড়ে চলেছে এসব যানবাহন। দিনে দুপুরে মহাসড়ক দিয়ে এসব যানবাহন চলাচল করায় শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশের ভুমিকা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাক্টর মালিক জানান, গত কয়েকদিন আগে তার একটি ট্রাক্টর মহাসড়ক দিয়ে চলাচলের অভিযোগে আটক করে হাইওয়ে থানা পুলিশ। পরে টাকার বিনিময়ে তিনি এটি ছাড়িয়ে আনেন। এদিকে, হাইওয়ে পুলিশের এরকম কর্মকান্ড নিয়ে জনগণের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। মাঝে মধ্যে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ দু’একটি ট্রাক্টর আটক করলেও মোটা অংকের টাকার বিনিময়ে আবার ছেড়ে দিচ্ছে তারা। এনিয়েও জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com