শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

এক তরুণীকে বাঁচাতে পাঁচজনের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ এক তরুণীকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো পাঁচজনের। আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ দেয় এক তরুণী। এরপর তাকে বাঁচাতে ঝাপ দিয়ে চেষ্টা চালায় আরও পাঁচজন। শেষ পর্যন্ত ওই তরুণীকে তো বাঁচাতে কেউ পারেননি, নিজেরাও প্রাণ হারিয়েছেন। রোববার চীনের হেনসা প্রদেশে ডানহুয়াং শহরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ডানহুয়াং সিটি কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ১৯ বছর বয়সী ওই তরুণী আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ দেন। কিন্তু পরক্ষণেই তার চার সহকর্মী তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। তাকে উদ্ধার করে ওপরে নিয়ে আসেন। তার সহকর্মীরা তো বুঝতে পারেনি কী হতে চলেছে আবার। ওই তরুণী আবারও ঝাঁপ দেন নদীর পানিতে। তার সহকর্মীরাও যথারীতি তাকে বাঁচাতে আবারও ঝাঁপিয়ে পড়েন নদীতে। তবে এযাত্রায় আর রক্ষা করতে পারেনি ওই তরুণীকে। শুধু তাই নয়, তারা নিজেরাও প্রাণ হারান নদীর পানিতে ডুবে। ঘটনার এখানেই শেষ নয়। এ ঘটনার সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন এক পথচারী। তাদের বাঁচাতে তিনিও নদীতে ঝাঁপ দেন। তাদের তো বাঁচাতে পারলেনই না, ডুবে মরলেন নিজেও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com