বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের উমেদনগরে দিনে দুপুরে শেখ রাইছ মিলের ডাকাতির চেষ্টা ॥ যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে দিনে দুপুরে শেখ রাইছ মিলের ডাকাতি চেষ্টাকালে দাড়ালো চুরিসহ শাহীন মিয়া নামের এক যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করেছে জনতা। আটকৃত হলো শহরের আলম বাজার এলাকার নানু মিয়ার পুত্র।
পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে শেখ অটো রাইছ মিলে কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়। বিষয়টি অবগত হয়ে রাইচ মিলে শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে শাহীন মিয়াকে (২৮) আটক করে। এ সময় তার সহযোগীরা দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে তাকে এলাকার উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সানা উল্লাহ কাছে সোর্পদ করে। শেখ অটো রাইছ মিলের স্বত্ত্বাধিকারী শেখ তারেক উদ্দিন সুমন জানান, এলাকার কয়েকজন চিহ্নত ডাকাতরা আমাদের মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ বিষয়টি অবগত হয়ে মিলের শ্রমিক ও এলাকাবাসী তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় শাহীনকে আটক করা হয়। এদিকে বিকেল আটককৃত ডাকাত শাহীনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সানা উল্লা জানান, শাহীনের বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। গতকাল তাকে ডাকাত সন্দেহে আটক করে আমাদের হাতে সোর্পদ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com