মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে স্কুলভবন উদ্বোধন অনুষ্ঠানে এমপি কেয়া চৌধুরী ॥ আপনাদের সন্তান সুশিক্ষা গ্রহণে আলোর পথ দেখবে

  • আপডেট টাইম রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লন্ডন প্রবাসী আলহাজ্ব মোঃ ছাইম উদ্দিনের অর্থায়নে নির্মিত নতুন ভবনের উদ্বোধন করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল শনিবার দুপুরে ভবন উদ্বোধন শেষে স্কুল প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, আপনাদের সন্তানকে সুশিক্ষা গ্রহণ করাতে হবে। এজন্য সরকার বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করছে। সন্তান সুশিক্ষা গ্রহণ করলেই আলোর পথ দেখবে। তার জীবন হবে আলোকিত। এতে করে নিজ পরিবারসহ দেশের জন্য এ সন্তান মঙ্গল বয়ে আনবে।
উপস্থিতিদের দাবীর প্রেক্ষিতে এমপি কেয়া চৌধুরী স্কুলের পুরাতন ভবন সংস্কার করার জন্য বরাদ্দ দেয়ার আশ্বাস দেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াছ খান আঙ্গুরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান খালেদ আহমেদ পাঠান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, মারুফ আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ খালেদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক প্রদীপ পাল, বঙ্গবন্ধু পরিষদ নেতা হেলাল আহমেদ, ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক নোমান আহমেদ, স্কুল পরিচালনা কমিটির সদস্য কাহার আহমেদ টিপু, সৈয়দ আলমগীর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com