বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দুই মহিলা ছিনতাইকারী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
  • ৬৩৪ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা সদরের বাসষ্টেশন এলাকা থেকে দু’মহিলা ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মনবাড়ীয়া জেলার সরাইল উপজেলার কুটাপাড়া গ্রামের সারোয়ার ইসলামের স্ত্রী নীলা আক্তার ও তার মা সোমবার সকালে লোকাল বাস যোগে মাধবপুর উপজেলার নজরপুর গ্রামে বোনের বাড়ীতে বেড়াতে যাবার জন্য রওয়ানা হয়। এরা বাস থেকে নামার সময় কৌশলে মহিলা ছিনতাইকারী নাসিরনগর উপজেলার ধর্মমন্ড গ্রামের দুলাল মিয়ার স্ত্রী রুনা বেগম (৩৫) ও মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের আহম্মদ আলীর স্ত্রী শিল্পী বেগম (৩২) মা-মেয়ের গলা থেকে স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এসময় নীলার চিৎকারে আশ-পাশের লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি তদন্ত কে.এম.আজমিরুজামান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com