বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং আদর্শ স্কুল থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আবেদ হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মহরায়েরপাড়া মহল্লার আব্দুর রহমানের পুত্র। সোমবার সকালে স্কুলের পাহারাদার বাবুল মিয়া স্কুলের বারান্দায় আবেদের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন এসে থানায় খবর দিলে বানিয়াচং থানার এসআই আশরাফুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
আবেদের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে আবেদ বাড়ি থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে এসআই আশরাফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত প্রকৃত কারণ বলা যাচ্ছে না। মৃত আবেদ কামালখানি গ্রামের একটি মাদ্রাসায় ৪র্থ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com