বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জঙ্গি আবিরের জানাজায় শুধুই একজন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
  • ৫৫৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ দেশের সর্ববৃহৎ ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন পুলিশের ওপর হামলার ঘটনায় নিহত জঙ্গি আবির রহমানকে পাঁচদিন পর কিশোরগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কড়া পুলিশি প্রহরায় আবিরকে দাফন করা হয়। এর আগে কবরস্থানের সামনে আবিরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়েন কবরস্থানের তত্ত্বাবধায়ক মাওলানা মাহতাব উদ্দিন। তবে জানাজায় তিনি ছাড়া অন্য কেউ অংশ নেননি।
গত ৭ জুলাই ঈদের দিন সকালে চর শোলাকিয়া এলাকায় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে পুলিশ চেকপোস্টে পুলিশের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ, স্থানীয় এক গৃহবধূ ও হামলাকারী জঙ্গি আবির রহমান নিহত হয়। ঘটনার পর থেকে আবির রহমানের মরদেহ বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল। নিহত আবিরের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ত্রিবিদ্যা গ্রামে। তাঁর বাবার নাম সিরাজুল ইসলাম। তিনি ঢাকার বসুন্ধরা এলাকায় থাকেন বলে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। আবির ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, পরিবারের সদস্যরা আবির রহমানের মরদেহ নিতে না চাওয়ার কারণেই তাঁকে কিশোরগঞ্জে দাফন করার সিদ্ধান্ত হয়। এনটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com