মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গের গুনই গ্রামে বাঁশের সাকো নিয়ে সংঘর্ষ ॥ আহত ২৫

  • আপডেট টাইম বুধবার, ৬ জুলাই, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে বাঁশের সাকো নির্মাণ নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২৫জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের একটি খালে বাঁশের সাকো নির্মাণ করতে যায় একই গ্রামের নুরুল আমিন। এ সময় আব্দুন নুরের সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ফজলু মিয়া (৪০), শাফি মিয়া (২০), ইলিয়াস মিয়া (২৫), জরিনা বেগম (৩০), ইদ্রিস খা (৫০), ফারুক মিয়া (৫০), সারাজ মিয়া (৩২), হেলাল মিয়া (৩০), মোজাহিদ (২০), ধলাই খা (৫৫), আবু তাহের (২৫), নুরাজ খা (৫০), সহিদ খা (৪৫) ও জোসনা বেগম (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com