মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে এক চালকের প্রাণহাণী

  • আপডেট টাইম সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ৫৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুইটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অপর ট্রাকের চালক ও হেলপার। গতকাল রবিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল প্রায় ৭টার দিকে সিলেটগামী একটি খালি ট্রাক ও বিপরীত দিকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই এক চালক নিহত হয়। নিহতের নাম সেলিম মিয়া বলে তার আইডি কার্ড দেখে জানা গেছে। এছাড়া বিস্তারিত পরিচয় জানা যায়নি। সকাল ৮টায় হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ট্রাকের ভিতর আটকে পড়া হতাহত দুজনকে উদ্ধার করে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, নিহতের সঠিক পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম সেলিম মিয়া বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com