বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর রোটারি বর্ষবরণ র‌্যালী

  • আপডেট টাইম সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রোটারি ইন্টারন্যাশনাল এর নিয়ম অনুযায়ী ১লা জুলাই থেকে রোটারি বর্ষ শুরু হয়ে থাকে, এবং এই দিনটাকে সারা বিশ্বের রোটারিয়ানরা খুব আনন্দের সাথে পালন করে থাকেন। তারই ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এবং তাদের স্পন্সরিং পার্টনার ইন সার্ভিস ক্লাব “রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই” যৌথভাবে গতকাল একটি আনন্দঘন পরিবেশের মাধ্যমে রোটারি বর্ষবরণ র‌্যালী আয়োজন করে। র‌্যালীর মাধ্যমে ক্লাবের নতুন প্রেসিডেন্ট শফিউল আজম ও সেক্রেটারী আনোয়ার হোসাইন সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ ২০১৬-১৭ সালের যাত্রা শুরু করল। সাথে ছিলেন নব নির্বাচিত এ্যাসিস্টেন্ট গর্ভণর ও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ডা. এস.এস.আল আমিন সুমন চঐঋ। র‌্যালীটি শহরের টাউনহল প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আমির চান্দ কমপ্লেক্সে এসে শেষ করে। পরে তাদের নিয়মিত সভায় বর্তমান প্রেসিডেন্ট ডা. আল আমিন সুমন চঐঋ বর্তমান প্রেসিডেন্ট শফিউল আজমকে প্রেসিডেন্ট কলার পড়িয়ে দেন। সভাতে রোটারি এবং রোটার‌্যাক্ট কাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com