বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে বিষপানে কিশোরীর আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ১২২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে বিষপানে সীমা আক্তার (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। সে উপজেলার আগুয়া গ্রামের জনাব আলীর মেয়ে। নিহতের পারিবারি সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় সকলের অগোচরে সীমা বিষপান করে চটপট করতে থাকলে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে সে মারা যায়। এ সময় তারা সীমাকে নিয়ে রাতেই দাফনের প্রস্তুতি নিলে খবর পেয়ে বানিয়াচং থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গতকাল রবিবার সকালে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সীমার পিতা জনাব আলী মর্গে অভিযোগ করে জানান, তিনি গরীব হওয়ায় ডোম ছাবু মিয়া তার নিকট ৩শ টাকা দাবি করে। লাশ সেলাইয়ের পর আরো ৯শ টাকা দাবি করে। এ নিয়ে তাদের মাঝে দরকষাকষির এক পর্যায়ে বিকাল ৩টা পর ৬শ টাকা দিয়ে লাশ নিয়ে যায় জুনাব আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com