বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ শহরে রিক্সা-মোটর সাইকেল সংঘর্ষে লন্ডন প্রবাসী নুরুল হক নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুন, ২০১৬
  • ৭৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ শহরে মোটর সাইকেল দুর্ঘটনায় লন্ডন প্রবাসী নূরুল হক (৪৫) মারা গেছেন। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১২টায় তিনি মারা যান। তার সঙ্গীয় আহত নাঈম সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউশা গ্রামের লন্ডন প্রবাসী নূরুল হক গতকাল বিকাল ৪টার দিকে মোটর সাইকেল যোগে নবীগঞ্জ শহরের বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন। আসার পথে নবীগঞ্জ শহরে একটি রিক্সার সাথে তাদের যাত্রীবাহী মোটর সাইলের ধাক্কা লাগে। এতে লন্ডন প্রবাসী নূরুল হক ও তার সঙ্গী চালক নাঈম গুরুতর আহত হন। সাথে সাথেই তাদের উদ্ধার করে প্রথমেই নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূরুল হক মারা যান। আহত নাঈমের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com