বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ৬২৮ বা পড়া হয়েছে

লন্যন প্রতিনিধি ॥ গত ২৬ জুন লন্ডনের কিংক্রসে ইউরো তান্দুরি রেষ্টুরেন্টে চুনারুঘাট এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ গাজীউর রহমান গাজী। সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডিভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ূম কয়ছর।
IMG_3994বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে এর সভাপতি এম এ আজিজ, সহ সভাপতি এম এ আউয়াল, কেমডেনের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ সালিক মিয়া, সোনালী ব্যাংক কেমডেন শাখার এসিস্টেন্ট ম্যনাজার জামাল আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ জুয়েল মিয়া, মুহিত মিয়া, কবি কাজল রশিদ, নজরুল ইসলাম অভিই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ গিয়াস উদ্দিন, শহীদুল আলম চৌধুরী বাচ্চু, কামাল চৌধুরী, আমিনুর রশিদ শিল্পু, কোষাধ্যক্ষ মাসুক আহমেদ, মুরাদ চৌধুরী, একাউন্টেন্ট ইমরুল হুসেইন, প্রচার সম্পাদক আফজাল খাঁন, শাহজাহান কবির।
পবিত্র মাহে রমজান মাসে বেশি আর্তমানবতার কাজে প্রতিটি সামাজিক সংগঠনের পাশাপাশি সমাজের বিত্তবান সবাইকে এগিয়ে আসার আহবান জানান। চুনারুঘাট এসোসিয়েশন ইউকে আগামী সেপ্টেম্বর/অক্টোবর মাসে বাংলাদেশে গরীবদের মধ্যে বিনামুল্যে চক্ষু শিবির করার সিদ্ধান্ত নেয়। এতে আরো উপস্থিত ছিলেন, জালালুর রহমান, সেলিম আহমদ, আব্দুল ওয়াহিদ মুন্সি (ফরহাদ), মোঃ দুলাল মিয়া, আলাল মহসিন, জুয়েল মিয়া, আব্দুর রহমান প্রমুখ।
সবশেষে মিলাদ মাহফিল ও সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা বি চৌধুরী শামীম।
ইফতার মাহফিলে সিলেট বিভাগের বিপুল সংখ্যক লন্ডন প্রবাসী অংশগ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com