বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রাণ কোম্পানীর ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে দু’শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে প্রাণ আরএফএল কোম্পানীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের শরীর ঝলসে গেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত অলিপুর গ্রামের জহুর আলীর পুত্র হেলাল উদ্দিন (৩০) ও সদর উপজেলার বাগুনিপাড়া গ্রামের নাসির উদ্দিনের পুত্র মোহাম্মদ নুর উদ্দিন (২৫) জানান, তারা সম্প্রতি ওই কোম্পানীতে শ্রমিকের কাজ নেয়। গত রবিবার ওই সময় কোম্পানীর ভেতর একটি ট্রান্সফরমারের ফিউজ নষ্ট হয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে ট্রান্সফরমার ঠিক করতে বলে। এ সময় তারা অপরাগতা প্রকাশ করলে চাকুরীচ্যুত করার হুমকি দেয়া হয়। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে মইযোগে ট্রান্সফরমারে কাজ করতে উঠে। এক পর্যায়ে ট্রান্সফরমারটি বিস্ফোরণ হয়। এতে তাদের শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com