শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে রেমা-কালেঙ্গায় কমিউনিটি বন টহল দলের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ৫০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের রেমা-কালেঙ্গা নিসর্গ সংস্থা সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) আয়োজনে ও ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় কাইমেট-রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ এন্ড লাইভলিহুডস্ (ক্রেল) প্রকল্পের সহযোগিতায় টহল দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য-এ কমিউনিটি বন টহল দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় এড. এম. আকবর হোসেইন জিতুর সভাপতিত্বে ও বন টহল কার্যক্রম সম্পর্কীত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্রেল প্রকল্পের উত্তর-পূর্ব অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক মাজহারুল ইসলাম জাহাঙ্গীর, সহকারী বন সংরক এ.জেড.এম. হাছানুর রহমান, সিএমসির সহ-সভাপতি আব্দুল হাসিম সরকার, সদস্য সচিব ও কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, কালেঙ্গা বিট কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, রেমা বিট কর্মকর্তা চন্দন ভৌমিক, ছনবাড়ি বিট কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ, ক্রেল প্রকল্পের সাইট অফিসার মোস্তফা হায়দার, সাইট ফ্যাসিলিটেটর কৃষ্ণ কুমার গুপ্ত, মোঃ শরীফুজ্জামান, পার্থ সারথী ভট্টাচার্য্য, রফিকুল ইসলাম এবং ৮টি কমিউনিটি বন টহল দলের সদস্যবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন টহল দলের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং বন ও জীব বৈচিত্র্য রার্থে সবাইকে একযোগে কাজ করে যাবার আহ্বান জানান। সভায় বিগত এক বছরে সেরা কাজের উপর নির্ভর করে নির্বাচিত সেরা টহল দল ও সেরা টহল সদস্যকে পুরষ্কৃত করা হয়। হুগলীয়া সিপিজি, হিমালীয়া সিপিজি, বাসুলা-আলীনগর সিপিজি, চেগানগর সিপিজি, নোয়াবাদ সিপিজি এবং নিশ্চিন্তপুর সিপিজিকে সেরা সিপিজি হিসেবে নগদ ৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়। ব্যক্তিগতভাবে সেরা কাজের স্বীকৃতিস্বরূপ কবির মিয়া, জাবেদ মিয়া, জমসর আলী, কুতুব মিয়া এবং আবু তাহেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তদের হাতে সনদপত্র, ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সভা শেষে টহল দলের মাঝে টর্চ লাইট, বাঁশি, রেইনকোট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com