বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সিএনজি চালককে মারপিট করে টাকা ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুন, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার নরপতি-মুরারবন্দ মাজার সড়কে সন্ধ্যারাতে এক সিএনজি চালককে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে।
সিএনজি চালক মধ্যনরপতি গ্রামের মৃত ছৈদ উল্লার পুত্র তাহির মিয়া (৩৫) জানান, সিএনজি গাড়িটি নিয়ে বাড়ি থেকে চুনারুঘাট বাজারে আসার উদ্দেশ্যে রওয়ানা হলে মুড়ারবন্দ মাজার রাস্তায় একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে তার গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকের বেদড়ক মারপিট করে হাত-পা বেঁধে ডান হাত ভেঙ্গে দিয়ে তার সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে আহত তাহির মিয়ার স্ত্রী তারফুল নেছা বাদী হয়ে মধ্যনরপতি গ্রামের আঃ আলীর ছেলে আঃ হান্নান (২৫) ও তার ছোট ভাই সুমন মিয়া (২০) সহ ২/৩ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চুনারুঘাট থানার এস.আই কবীর ভূইয়া রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com