সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

অতিরিক্ত করের বোঝায় সঙ্কটে পড়বে পোশাক খাত

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুন, ২০১৬
  • ৫৫৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পোশাক খাতের অতিরিক্ত করের বোঝা পোশাক খাতের স্বাভাবিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে বলে মনে করছে খাত সংশ্লিষ্টরা।
শনিবার রাজধানীর কাওরান বাজারে পোশাক শিল্প খাতের ৫টি সংগঠন যৌথভাবে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের ওপর এসব প্রতিক্রিয়া জানিয়েছে। সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমই, বিজিএপিএমইএ ও বিটিটিএলএমইএ। বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বিটিএমই ভাইস প্রেসিডেন্ট ফজলুল হক, বিজিএপিএমইএ’র উপদেষ্টা রাফেজ আলম চৌধুরী ও বিটিটিএলএমইএ সভাপতি হোসেন মেহমুদ। ওই ৫ সংগঠনের পক্ষে লিখিত বক্তব্যে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বস্ত্র ও পোশাক খাতের সমৃৃদ্ধির জন্য আশানুরূপ দিক-নির্দেশনা দেয়া হয়নি। বাজেট প্রস্তাবনা অনুযায়ী শিল্পের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়ে ও ব্যবসা প্রক্রিয়া জটিল করে শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ঠিক হবে না। বাজেটে পোশাক খাতের দেয়া ১০টি প্রস্তাবের ১টিও যথাযথভাবে গৃহীত হয়নি। উৎসে কর বৃদ্ধিকে পোশাক শিল্পের বিকাশে বাধা উল্লেখ করে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে রফতানি মূল্যের ওপর উৎসে করহার দশমিক ৬০ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। অর্থাৎ ১৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যা বর্তমান পরিস্থিতিতে পোশাক ও বস্ত্র শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্থ করবে। এর যৌক্তিকতা নেই। পোশাক খাতের স্বার্থে প্রতিবছর উৎসে কর না বাড়িয়ে মুনাফার ওপর করারোপ অথবা কাটিং-মেকিংয়ের ওপর করারোপের প্রস্তাব দেন তিনি।
প্রস্তাবিত বাজেটে রফতানিকারকদেও হয়রানি বাড়বে উল্লেখ করে তিনি বলেন, ঘোষিত বাজেটে ৮২(সি) ধারা পরিবর্তন করে ন্যূনতম করের বিধান প্রবর্তণ করা হয়েছে। যা পোশাক খাত সংশ্লিষ্টদের আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে হয়রানি ও জটিলতা বৃদ্ধি করবে। এ জন্য আয়কর আনার সংশোধনী আনার দাবি জানিয়েছেন তারা। শিল্পে বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়নের দাবি তিনি বলেন, শিল্প ও বিনিয়োগ নীতি বা সিদ্ধান্তগুলো বছর বছর পরিবর্তন না করে সেগুলো কমপক্ষে ৫ থেকে ১০ বছর কার্যকর রাখা জরুরি। যাতে একজন উদ্যোক্তা স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে পারেন।
বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি আসলাম সানি বলেন, প্রস্তাবিত বাজেটে বর্জ্য শোধনাগারের (ইটিপি) কেমিক্যালের আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এছাড়া রং, কেমিক্যালের ওপর শুল্ক ৩ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে নিটখাতের বিকাশ বাধাগ্রস্ত হবে।
সূত্র: পূর্বপশ্চিম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com