সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে সড়ক নির্মাণ কাজে দুর্নীতি ॥ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুন, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সদর ইউনিয়নের চানভাঙ্গা বাজার থেকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ মেইন রোড পর্যন্ত সড়কের পাকাকরন কাজ নিম্নমানের করায় ও কাজে বিভিন্ন অনিয়ম থাকার অভিযোগে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে। বাহুবলের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান হাজী রহমত আলী সন্স এ কাজটি করছে। প্রায় ২ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের ব্যয় হবে প্রায় ৭০ লাখ টাকা। সরেজমিনে দেখা যায়, ওই সড়কের পাকাকরন কাজ করার সময় চুরতা গ্রামের সামনে কাজে নিম্নমান ও অনিয়ম ধরা পড়ে। এ সড়কে বিভিন্ন স্থানে পিজ সরিয়ে গর্ত করে দেখা যায় সেখানে কংকিটে বিটুমিন ছাড়া হাজ করা হয়েছে। রাস্তায় দু’পাশের হেজিং ও কংক্রিট নিম্নমানের ব্যবহার করা হয়েছে বলে গ্রামবাসীরা অভিযোগ করনে। সড়কের মেগাটন কংকিট ২ ইঞ্চি এবং ২৫ মিলি পিনিসিং পিজ দেয়ার কথা থাকলেও তা সঠিকভাবে দেয়া হচ্ছেনা। ঠিকাদারী প্রতিষ্ঠানের এই অনিময় ও দুর্নীতির কারনে গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসীরা কাজ বন্ধ করে দেয়। এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা একজন এলাকাবাসীকে জানান, কাজ বন্ধ করে দিলে কোন সমস্যা নেই। আমরা বিল উঠিয়ে নিয়েছি।
পরে চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমান কে জানালে তারা ঘটনাস্থলে আসেন। পর্যবেক্ষণ আনিছুর রহমান হবিগঞ্জের এলডিইডি কর্মকর্তা শফিকুর রহমানকে জানালে তিনি ঘটনাস্থলে এসে সড়কের বিভিন্ন অংশে গর্ত করে দেখেন। পরে তিনি কাজ বন্ধ থাকার কথা বলেন। জেলা এলজিইডি কর্মকর্তা জানান, সড়কের কাজের অনিয়মের ব্যবস্থা গ্রহন করবেন। বাকী কাজ তিনি নিজে উপস্থিত থেকে করাবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com