সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে জাম গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুন, ২০১৬
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে জাম গাছ থেকে পড়ে বাছির মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বাছির মিয়া মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের মনর উদ্দিনের পুত্র। গতকাল মঙ্গলবার সকালে বাছির মিয়া শাহজিবাজার বাগানের একটি জাম গাছে জাম পাড়তে উঠেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে তার স্বজনরা লাশ নিয়ে যেতে চাইলে পুলিশ লাশ আটক করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। রাত পৌনে নয়টা পর্যন্ত লাশটি সদর হাসপাতালের বারান্দায় পড়ে থাকতে দেখা গেছে। স্বজনরা বলছেন, পুলিশ লাশ নিতে দিচ্ছে না। পুলিশ বলছে, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এলে লাশ দিতে আপত্তি নেই। হাসপাতাল থেকে পুলিশ কেইস লিখে চিঠি দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com