মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে স্টার সিরামিক এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুন, ২০১৬
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার স্টার সিরামিক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই রাতে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল মঙ্গলবার বিকেলে এ রিপোর্ঠ লিখা পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে লাশটি গতকাল মঙ্গলবার বিকালে আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com