মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দেশে ফিরেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ৩ সপ্তাহের ব্যক্তিগত সফর শেষে গতকাল সোমবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফাইটে ঢাকা হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রবিবার স্থানীয় সময় সন্ধা ৬টায় হিথ্রো আন্তর্জাতিক বিনাম বন্দর থেকে তিনি তার স্ত্রী আলেয়া জাহিরসহ ইংল্যান্ড ত্যাগ করেন।
প্রথম সপ্তাহ লন্ডন ও বার্মিংহামে বসবাসরত হবিগঞ্জবাসীর কয়েকটি সংবর্ধনা ও মতবিনিময় সভায় যোগদান করেন। পরে ২৭ মে তিনি যুক্তরাষ্ট্রে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদানের জন্য লন্ডন ত্যাগ করেন। সেখানেও তিনি হবিগঞ্জ সদর সমিতিসহ যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জবাসীর কয়েকটি সংগঠন প্রদত্ত সংবর্ধনা ও হবিগঞ্জের সমস্যা সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন। যুক্তরাষ্ট্র সফর শেষে ৫ জুন তিনি আবার ইংল্যান্ড ফিরেন। সেদিনই তিনি গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের মতবিনিময় সভায় যেগাদান শেষে মানচেস্টার গমন করেন। সেখানে তার একমাত্র কন্যার বাড়িতে প্রবাসী হবিগঞ্জবাসী ও আত্মীয়-স্বজনের সম্মানের ইফতারের আয়োজন করেন। এছাড়া প্রবাসী হবিগঞ্জবাসী ও স্থানীয় আওয়ামী লীগের কয়েকটি আলোচনা সভা এবং ইফতার মাহফিলে যোগ দেন।
গতকাল দেশে ফিরে এমপি আবু জাহির জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দেন। আগামী বৃহস্পতিবার সন্ধায় তিনি হবিগঞ্জে ফিরবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com