মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের খোয়াইমুখ সহ অন্যান্য এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুন, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আবারো পরিচালিত হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। হবিগঞ্জ পৌরসভা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবার অভিযান পরিচালিত হয় চৌধুরী বাজার, খোয়াই মুখ ও কালীবাড়ি রোডসহ অন্যান্য স্থানে। খোয়াই মুখে রিভার ভিউ ও পৌর ঘাটলা প্রাঙ্গনে পার্কিং করা টমটমগুলোকে সড়িয়ে দেয়া হয়। এছাড়াও খোয়াই ব্রীজ মুখে পোল্ট্রি দোকান, কবিরাজী দোকান, টি স্টলসহ অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চৌধুরী বাজারের ফলের বাজারে ফুটপাটে দোকানীদের মালামালও উচ্ছেদ করা হয়েছে। এদিকে শহরের কালীবাড়ি রোড আরডি হলের সামনে উচ্চেদ করা হয় টং দোকানগুলো। হবিগঞ্জ সদর মডেল থানার এস আই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাসসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ। ফুটপাত দখলমুক্তকরন, পথচারীর চলাচল নির্বিঘœকরন ও শহরের শৃংখলা ও সৌন্দর্য্য বজায় রাখতে পৌরসভা ও পুলিশ প্রশাসন এ উদ্যোগ নেয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com