মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুন, ২০১৬
  • ৫৩৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপর থেকে ॥ মাধবপুরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মাধবপুর তেলিয়াপাড়া সড়কের গোয়াছনগর এলাকায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত নামা (৩৮)কে উদ্ধার করে। সকালে রাস্তার পাশে বট গাছের ঢালের সাথে গামছা পেছিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সোহেল রানা ঝুলন্ত লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে। পরে ময়না তদন্ত শেষে বিকেলে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com