শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হরতালের শেষ দিনে জেলা জামায়াতের মিছিল পিকেটিং

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪
  • ৫২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৮ দলীয় জোটের আহবানে ৬০ ঘন্টার হরতালের তৃতীয় দিনে গতকাল মিছিল ও পিকেটিং করেছে হবিগঞ্জ জেলা জামায়াত। গতকাল সকাল থেকেই জেলা বায়তুলমাল সেক্রেটারী আলহ্জ্জা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারী লুৎফুর রহমান, পৌর জামায়াতের আমীর কাজী মহসিন আহমদ ও জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমান নেতৃত্বে শহরের শায়েস্তানগর টিএন্ডটি অফিসের সামনে পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ৬নং ওয়ার্ড সভাপতি আমজাদ হোসেন মনি, জামায়াত নেতা আব্দুস সামাদের নেতৃত্বে শহরের আরডি হলের সামনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পিকেটিং করে। বেলা ১১টায় পথসভা শেষে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শহরের শায়েস্তানগর টিএন্ডটি অফিসের সামনে থেকে মিছিল শুরু করে পৈল রোড, ঈদগাহ রোড, ২নং পুল হয়ে পুনরায় শায়েস্তানগর বাজার এলাকায় এসে শেষ করে।
মিছিল পূর্ব পথসভার বক্তব্যে লুৎফুর রহমান  বলেন, সরকার কথিত নির্বাচনের নামে দেশ ও জাতিকে কলংকিত করেছে। জনগণ বিরোধী দলের আহবানে সাড়া দিয়ে সরকারের নীল-নকশার নির্বাচন স্বত:স্ফূর্তভাবে বর্জন করে ফ্যাসিবাদী এবং জুলুমবাজ সরকারের প্রতি ঘৃণা প্রদর্শন করেছে। দেশীয় ও আন্তর্জাতিক কোন মহলেই সরকারের পাতানো গণতন্ত্র হত্যাকারী নির্বাচন গ্রহনযোগ্য হয়নি। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ্উপজেলা আমীর মাও: শেখ আব্বাস আলী, জেলা শিবিরের সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, সদর উপজেলা নায়েবে আমীর ডা: খন্দকার তালেব উদ্দীন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নজরুল ইসলাম, হাজী শাহ মো; আলা উদ্দীন, মো: হারুন মিয়া, নজির আহমদ, জেলা শিবিরের সাহিত্য সম্পাদক হাবিবুর রহমান খাঁন,  জেলা অফিস সম্পাদক নাদির শাহ, জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধ আজমল খান, সদর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী খুর্শেদ আলী ও হাজী আব্দুল কুদ্দুস, শিবিরের জেলা ছাত্রকল্যাণ সম্পাদক শামসুদ্দোহা, শহর শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম ও বৃন্দাবন কলেজ শাখা শিবিরের সভাপতি মো: আব্দুল্লাহ, কলেজ শাখা শিবিরের সেক্রেটারী সাইফুল ইসলাম, শহর শাখা শিবিরের সেক্রেটারী মো: সাইফুল ইসলাম, পলিটেকনিক শাখা শিবিরের সভাপতি হাফেজ আবু মুসা, সদর উপজেলা শিবিরের সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com