শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নবীগঞ্জের শিবগঞ্জ বাজারে গ্যারেজের সাটারের তালা ভেঙ্গে সিএনজি চুরি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের শিবগঞ্জ বাজার থেকে গ্যারেজের সাটারের তালা ভেঙ্গে একটি সিএনজি (ফোর স্টক) চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজারের একটি ঘর সিএনজির গ্যারেজ হিসেবে দীর্ঘদিন যাবত ব্যাবহার করে আসছিলো সিএনজি ব্যাবসায়ীরা। প্রতিদিনের ন্যায় গত সোমবার দিনের বেলা চালক গাড়ি চালিয়ে দিন শেষে গ্যারেজে রেখে যায়। ওই দিন গভীর রাতে কে বা কারা গ্যারেজের সাটারের তালা ভেঙ্গে ছয় বোন পরিবহন নামের একটি সিএনজি  হবিগঞ্জ থ-১১-২০৬১ রেজিঃ নাম্বারের গাড়িটি চুরি করে নিয়ে যায়। সিএনজি চুরি যাওয়ার বিষয়ে নবীগঞ্জ থানায় একটি জি ডি দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com