শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে সমাবেশে এডঃ আলমগীর চৌধুরী ॥ এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিন

  • আপডেট টাইম বুধবার, ২৫ মে, ২০১৬
  • ৬১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী বলেছেন, দলমতের উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নের স্বার্থে এবং নিজের এলাকার ছেলে হিসেবে জননেত্রী শেখ হাসিনা’র মনোনিত চেয়ারম্যান প্রার্থী নির্মলেন্দু দাশ রানা’কে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
তিনি গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার করগাঁও ইউপির গুমগুমিয়া বাজারের প্রাইমারী স্কুল মাঠে বিশাল এক নির্বাচনীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উক্ত কথা বলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নৌকা প্রার্থী নির্মলেন্দু দাশ রানা, পৌর সভার প্যানেল মেয়র আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, কৃষকলীগ সভাপতি শেখ শাহানুর আলম ছানু, সাধারণ সম্পাদক বিকাশ রায়, মহিলালীগ নেত্রী নিলুফা ইসলাম, আওয়ামীলীগ নেতা ছাদ উল্লা, শৈলেন চন্দ্র দাশ, বিএনপি নেতা সাজ্জাদ মিয়া, মানিক মিয়া প্রমূখ।
উপজেলা চেয়ারম্যান বলেন, দেশরতœ শেখ হাসিনা সরকার ব্যতিত এ দেশে উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী ২৮ মে নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য জনতার প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com