মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হরতাল চলাকালে কোর্ট ষ্টেশন এলাকায় বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪
  • ৫৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রহসনের নির্বাচন বাতিল, সারাদেশে হত্যা, বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে ১৮ দলীয় আহুত দেশব্যাপী লাগাতার ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিনে গতকাল মঙ্গলবার স্থানীয় কোর্ট স্টেশন, বাস টার্মিনাল, লাখাই রোড সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বিক্ষোভ মিছিল শেষে কোর্ট স্টেশন গোল চত্বরে এক প্রতিবাদ সভায় জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আমিনুর রশীদ এমরান এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এডঃ আব্দুন নূর খান, যুগ্ম সাধারণ সম্পাদক এম.জি. মোহিত, জেলা তাঁতীদল আহ্বায়ক এডঃ কামরুল হাসান চৌধুরী, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, রিচি ইউপি সভাপতি নূরুল হক, এস.এম সোহাগ, যুবদল নেতা সামসুল ইসলাম মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াহেদ আঞ্জব, জহিরুল ইসলাম সেলিম, এস.এম মানিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমপনা চৌধুরী মাসুদ, তাঁতীদল নেতা আবুল কাশেম, নূরুল ইসলাম লিটন, ছাত্রনেতা আজিজুর রহমান, ফারুক আহমেদ, শাহ আলম, সাইফুল ইসলাম রকি, কামরুল ইসলাম, এম.এ রুমেল, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুর রহমান রিপন, নাসির উদ্দিন, এস.এম রমজান, খায়রুল ইসলাম কাজল, রুহেল মিয়া, রাসেল আহমদ, মোঃ আবদাল, দেওয়ান মাসুদ, এনাম আহমেদ, সাইফুল ইসলাম, খলিলুর রহমান, কামাল আহমেদ, ইমদাদুল হক হিরু, আতাউর রহমান, কাউছার আহমেদ প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন- প্রহসনের নির্বাচন বাতিলের দাবীতে ঐক্যবদ্ধ জনতার এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য শেখ হাসিনা পোষ্যবাহিনী সারাদেশে যে হত্যার ধ্বংসযজ্ঞ, গ্রেফতার, গুম, নির্যাতন চালাচ্ছে, তা জনতার প্রতিরোধের প্রবাহেই সরকারের পতন নিশ্চিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com