বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর উপজেলায় আওয়ামীলীগ বিদ্রোহী ১২ চেয়ারম্যান প্রার্থী বহিস্কার

  • আপডেট টাইম রবিবার, ২২ মে, ২০১৬
  • ৭৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দলীয় সিদ্ধান্ত মান্য করে ইউনিয়ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে হবিগঞ্জ সদর উপজেলার ১২ চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ইউপি নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের তোয়াক্কা না করে দলীয় কতিপয় নেতা বিদ্রোহী প্রার্থী হয়ে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত ১৯ মে এর পূর্বে তাদেরকে বিভিন্নভাবে প্রত্যাহার করার জন্য অনুরোধ করা সত্ত্বেও তারা নিজেদের প্রার্থীতা প্রত্যাহার না করে দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন। এমতাবস্থায় দলীয় শৃংখলা ভঙ্গের কারণে তাদেরকে দল থেকে বহিস্কার করা হলো।
বহিস্কৃতরা হলেন- ১নং লুকড়া ইউনিয়নের মোঃ মোজাম্মেল হক চৌধুরী (মনু মিয়া), মোঃ আমিরুল ইসলাম ও মীর জালাল, ২নং রিচি ইউনিয়নে মোঃ সারাজ মিয়া, ৩নং তেঘরিয়া ইউনিয়নে মোঃ হুমায়ুন কবীর ও মোঃ সেবলু মিয়া, ৫নং গোপায়া ইউনিয়নে মোঃ আক্তার হোসেন ও সোনা মিয়া, ৬নং রাজিউড়া ইউনিয়নে মোঃ আবুল কালাম বাবুল, শেখ কামাল ও ছায়েদ মিয়া এবং ৯নং নিজামপুর ইউনিয়নে মোঃ তাজ উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com