বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যানসহ ৯ প্রার্থীকে জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০১৬
  • ৫৫৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়নে আচরণ বিধি লঙ্ঘন করায় ৩ চেয়ারম্যান প্রার্থী, ৪ সদস্য ও ২ মহিলা সদস্যকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম ধর্মঘর ও তুলসিপুর বাজারে অভিযান চালিয়ে ধর্মঘর ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী পারুল আহাম্মেদ পারুলকে ২ হাজার, স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনকে ২ হাজার, চৌমুহনী ইউনিয়নের সাম্যবাদি দলের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ শাহরুখ সুমনকে ২ হাজার ও এই ইউনিয়নের ইউপি সদস্য প্রার্থী অরবিন্দু দেবকে ২ হাজার এবং ধর্মঘর ইউনিয়নের ইউপি সদস্য প্রার্থী ফিরোজ মিয়াকে ২ হাজার, আবু বক্কর সিদ্দিককে ১ হাজার , সংরক্ষিত আসনের সদস্য জাহানারা বেগমকে ১ হাজার ও আনোয়ারা বেগমকে ১ হাজার টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com