সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ॥ লম্পট যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মে, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ বাহুবলে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে এক লম্পট। গুরুতর অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর রূপাইছড়া রাবার বাগানের বাংলোর পেছনের জঙ্গলে ৭ম শ্রেণীর ছাত্রী (১২) ঝড়ে পড়া আম কুড়াতে যায়। এ সময় একই এলাকায় ওয়াসিম মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষক ওয়াসিম মিয়া বাহুবল উপজেলার উত্তরভবানীপুর গ্রামের দুবাই প্রবাসী রফিক মিয়ার পুত্র।
এ ঘটনায় গ্রামবাসি ধর্ষক ওয়াসিমকে আটক করেন এবং ধর্ষিতাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ভর্তি করেন।
খবর পেয়ে বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ মনির হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে ছুটে যান।
এলাকাবাসি অভিযোগ করেন ওয়াশিমের বিরুদ্ধে এলাকায় মদ, গাঁজাসহ মাদকের ব্যবসায়ীদের একটি চক্র গড়ে উঠেছে। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক শিশু ধর্ষণের চেষ্টা, ধর্ষণ, নির্যাতন, মাদকপাচার, চুরিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। ১৫দিন আগে একই বিদ্যালয়ের আরেক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com